পুকুরপাড়ে পড়ে ছিল তরুণীর মরদেহ

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোর সদরে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত তরুণীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার বড়ভিটা ভেদরার বিল এলাকার

2026-01-05T18:55:59+00:00
2026-01-05T18:55:59+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
পুকুরপাড়ে পড়ে ছিল তরুণীর মরদেহ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৬:৫৫ পিএম   (ভিজিট : ৮৯)
সংগৃহীত ছবি
নাটোর সদরে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত তরুণীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার বড়ভিটা ভেদরার বিল এলাকার একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণীর পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে ভেদরার বিল এলাকার পুকুরপাড়ে এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা বিষয়টি নাটোর থানায় অবহিত করেন।

খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।


নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীর মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কোনো সহিংস ঘটনার জেরে তাকে গলায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মনে হচ্ছে দূরের কেউ হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত বলা যাবে।

আআ/আরআর


  বিষয়:   নাটোর  মরদেহ  রাজশাহী  তরুণী  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: