শান্তি আলোচনা এড়িয়ে পালিয়েছেন এসটিসি নেতা আল-জুবাইদি

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পালিয়েছেন ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-এর নেতা আইদারুস আল-জুবাইদি। রিয়াদে নির্ধারিত শান্তি আলোচনায় অংশ

2026-01-08T11:14:30+00:00
2026-01-08T11:14:30+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
শান্তি আলোচনা এড়িয়ে পালিয়েছেন এসটিসি নেতা আল-জুবাইদি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১১:১৪ এএম 
এসটিসির নেতা আইদারুস আল-জুবাইদি। সংগৃহীত ছবি
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পালিয়েছেন ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-এর নেতা আইদারুস আল-জুবাইদি। রিয়াদে নির্ধারিত শান্তি আলোচনায় অংশ নেওয়ার কথা থাকলেও তিনি তা এড়িয়ে যান।

সৌদি আরবের নেতৃত্বাধীন জোট জানিয়েছে, আল-জুবাইদি পালানোর পথে সোমালিল্যান্ডের সাহায্য নিয়েছেন। জোটের বিবৃতিতে বলা হয়েছে, বুধবার গভীর রাতে আল-জুবাইদি ইয়েমেনের এডেন বন্দর থেকে নৌকায় বেরবেরা বন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি ইউএই কর্মকর্তাদের সঙ্গে একটি বিমানে ওঠেন।

বিমানটি প্রথমে সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে যায়। এরপর ওমান উপসাগরের আকাশপথে উড়ার সময় কিছুক্ষণ বিমানটির ট্র্যাকিং সিস্টেম বন্ধ রাখা হয়। পরে আবুধাবির আল-রিফ সামরিক বিমানবন্দরে পৌঁছানোর প্রায় ১০ মিনিট আগে আবার এটি চালু করা হয়।


সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, এই গোপন দেশত্যাগের মাধ্যমে আল-জুবাইদি শান্তি প্রক্রিয়ায় অংশ নেওয়া এড়িয়ে গেছেন। তারা জানিয়েছে, বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।


/ইউএমএইচ

Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: