উচ্ছেদ অভিযানে হামলায় বন বিভাগের ৪ জন আহত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন বন বিভাগের চার কর্মকর্তা-কর্মচারী।শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার কাঞ্চননগর

2026-01-10T21:56:03+00:00
2026-01-10T21:56:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
উচ্ছেদ অভিযানে হামলায় বন বিভাগের ৪ জন আহত
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৯:৫৬ পিএম 
উচ্ছেদ অভিযানে হামলায় বন বিভাগের ৪ জন আহত। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন বন বিভাগের চার কর্মকর্তা-কর্মচারী।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ধুইল্ল্যাছড়ি এলাকায় সংরক্ষিত বনভূমিতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) খান মো. আবরারুর রহমান, নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা বাচ্চু মিয়া, ধুরুং বিটের বনকর্মী খন্দকার মাহফুজ আলী এবং একটি এক্সকেভেটর চালক বিপ্লব।

বন বিভাগ সূত্র জানায়, সংরক্ষিত বনের অবৈধ স্থাপনা উচ্ছেদে গেলে স্থানীয় একটি গোষ্ঠী মাইকে ঘোষণা দিয়ে গুজব ছড়িয়ে দেয়। এতে উত্তেজিত দখলদাররা বন বিভাগের কর্মকর্তাদের ওপর হামলা করে। এসময় অভিযান কাজে ব্যবহৃত এক্সকেভেটর ও ট্রলি গাড়ি ভেঙে জ্বালিয়ে দেয় তারা। হামলার পর আহত বন কর্মকর্তারা মূল সড়কে উঠে এলে সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

এদিকে, উচ্ছেদ অভিযানের প্রতিবাদে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি নয়া মসজিদ এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। তারা অভিযোগ করেন, সেখানে দরিদ্র শিশুদের জন্য একটি মাদ্রাসা নির্মাণ করা হচ্ছিল। কোনো ধরনের নোটিশ বা আলোচনা ছাড়াই বন বিভাগ অন্যায়ভাবে উচ্ছেদ অভিযান চালিয়েছে।


খবর পেয়ে ফটিকছড়ি ও মানিকছড়ি উপজেলার প্রশাসন, সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুপুর একটার দিকে বিক্ষুব্ধরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. শফিকুল ইসলাম বলেন, সংরক্ষিত বনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে বন বিভাগের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহীম বলেন, উচ্ছেদে বাধা ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলা অগ্রহণযোগ্য। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে।

উল্লেখ্য, চট্টগ্রামের রাউজান থেকে আগত কতিপয় ব্যক্তি উপজেলার সীমান্তবর্তী সংরক্ষিত এলাকায় পাহাড় কেটে মাদরাসা, স্কুল ও বিভিন্ন স্থাপনা নির্মাণের নামে অবৈধ স্থাপনা গড়ে তুলছিলেন।

এফআর


  বিষয়:   চট্টগ্রাম  ফটিকছড়ি  উচ্ছেদ অভিযানে হামলা  বন বিভাগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: