মারা গেছেন একাত্তরের কণ্ঠযোদ্ধা মলয় কুমার গাঙ্গুলী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

একাত্তরের কণ্ঠযোদ্ধা ও বিশিষ্ট লোকসংগীতশিল্পী মলয় কুমার গাঙ্গুলী আর নেই। ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত

2026-01-13T16:24:20+00:00
2026-01-13T16:24:20+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
মারা গেছেন একাত্তরের কণ্ঠযোদ্ধা মলয় কুমার গাঙ্গুলী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৪:২৪ পিএম 
একাত্তরের কণ্ঠযোদ্ধা ও বিশিষ্ট লোকসংগীতশিল্পী মলয় কুমার গাঙ্গুলী। সংগৃহীত ছবি
একাত্তরের কণ্ঠযোদ্ধা ও বিশিষ্ট লোকসংগীতশিল্পী মলয় কুমার গাঙ্গুলী আর নেই। ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ৯টা ২০ মিনিটে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর।

তবলাশিল্পী পল্লব স্যানাল বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন মলয় কুমার গাঙ্গুলী। মৃত্যুর পর তার মরদেহ ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। তার একমাত্র মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন, আজ রাতে তিনি দেশে ফিরলে শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মুক্তিযুদ্ধের সময় মলয় কুমার গাঙ্গুলী কলকাতায় গিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। সেখানে এস এম আবদুল গণি বোখারীর লেখা ও সুরে ‘ওরে ও বাঙালি আর কতকাল থাকবি ঘুমেতে হইয়া বিভোর’ গানটি তিনি একক কণ্ঠে পরিবেশন করেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন একাত্তরের আরেক কণ্ঠযোদ্ধা তিমির নন্দী। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমরা দিনে দিনে খুব একা হয়ে যাচ্ছি। এই শূন্যতা পূরণ হওয়ার নয়। দেশের জন্য আপনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।


চলচ্চিত্রের গানেও তার কণ্ঠ ছিল অত্যন্ত জনপ্রিয়। ‘পুত্রবধূ’ সিনেমার ‘গুরু উপায় বলো না’ গানটি গেয়ে তিনি ব্যাপক সাড়া ফেলেন, যেখানে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন প্রয়াত অভিনেতা প্রবীর মিত্র। এছাড়া ‘আমার মন তো বসে না’সহ বেশ কয়েকটি সিনেমার গানে তার কণ্ঠ পাওয়া যায়।

আলোচিত গান ‘যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই’-এর সুরকার ও শিল্পী ছিলেন মলয় কুমার গাঙ্গুলী। হাসান মতিউর রহমানের লেখা এই গানটি পরবর্তীতে সাবিনা ইয়াসমীনও গেয়েছেন।

১৯৪৬ সালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই গুণী শিল্পী। 


/ইউএমএইচ


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: