মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

সারাদেশ

মধ্যরাতে কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের

2026-01-20T05:26:08+00:00
2026-01-20T05:27:11+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৫:২৬ এএম  আপডেট: ২০.০১.২০২৬ ৫:২৭ এএম
প্রতীকী ছবি
মধ্যরাতে কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহকাটা এলাকায় অবস্থিত ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ক্যাম্পটির ডি-৪ ব্লকে ব্র্যাক এনজিও পরিচালিত একটি শিখন কেন্দ্র (লার্নিং সেন্টার) থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই তা পাশের শেড ও ঘরগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করে।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চলছে।


তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে, গত ২৬ ডিসেম্বর সকালে অগ্নিকাণ্ডে পুড়ে যায় ৪ নং রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতাল এবং এর আগেরদিন ২৫ ডিসেম্বর রাতেও কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় দশটির বেশি ঘর।

এফআর
  বিষয়:   মধ্যরাত  উখিয়া  রোহিঙ্গা ক্যাম্প  ভয়াবহ  অগ্নিকাণ্ড 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: