সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত

শেখ রাসেল, টেকনাফ (কক্সবাজার)

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে সরকারি ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণির নির্বাচনি আইসিটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে পরীক্ষা স্থগিত হয়েছে। এ ঘটনায় তদন্ত

2026-01-22T17:21:54+00:00
2026-01-22T17:21:54+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত
শেখ রাসেল, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৫:২১ পিএম   (ভিজিট : ৩১০)
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে সরকারি ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণির নির্বাচনি আইসিটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে পরীক্ষা স্থগিত হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে পরীক্ষা শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসে।

পরে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেন কলেজ কর্তৃপক্ষ। স্থগিত হওয়া পরীক্ষা আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

পরীক্ষা স্থগিত হওয়ার পর শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণ ত্যাগ করে। শিক্ষার্থীরা জানান, সকালে তারা পরীক্ষার জন্য কলেজে আসেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের খবর ছড়িয়ে পড়ায় পরীক্ষা বন্ধ হয়ে যায়।

টেকনাফ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সন্তোষ কুমার শীল বলেন, দ্বাদশ শ্রেণির নির্বাচনি পরীক্ষার আইসিটি প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর ছড়িয়ে পড়ে। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা পরীক্ষা স্থগিত করেছি। একইসঙ্গে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


তিনি আরও বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে কঠোর অবস্থান থাকবে আমাদের। 

সময়ের আলো/আআ


  বিষয়:   প্রশ্নপত্র  ফাঁস  স্থগিত  পরীক্ষা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: