মানুষ জেগে উঠেছে : দুলু

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মানুষ ইতঃপূর্বে ভোট কেন্দ্রে যেতে

2026-01-28T19:12:43+00:00
2026-01-28T19:13:08+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
মানুষ জেগে উঠেছে : দুলু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৭:১২ পিএম  আপডেট: ২৮.০১.২০২৬ ৭:১৩ পিএম
কথা বলছেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : সময়ের আলো
নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মানুষ ইতঃপূর্বে ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোট দিতে পারেনি, এমনকি পছন্দের প্রার্থীকেও নির্বাচন করতে পারেনি। তাই মানুষ জেগে উঠেছে। কখন তারা ভোট কেন্দ্রে যেতে পারবে সেজন্য উদগ্রীব হয়ে আছে। 

বুধবার (২৮ জানুয়ারি) সকালে নাটোর সদর উপজেলার ৪ নং লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের চৌরি বাজারে নির্বাচনি প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।

দুলু বলেন, ‎আমি গত ২৪ বছর আগে এই নাটোর সদর থেকে তিনবার এমপি নির্বাচিত হয়েছি। কিন্তু এবার যে সারা পেয়েছি, আমার রাজনীতির জীবনের ৫০ বছরের অভিজ্ঞতায় এরকম সারা আমি পায়নি। আশাকরি, আগামী ১২ তারিখ তারেক রহমানের নেতৃত্বে ভোটাররা বিপুল ভোটে আমাকে ধানের শীষ মার্কা প্রতীকে আমাকে নির্বাচিত করবে। 


প্রচারণাকালে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য নাসিম উদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এফআর
  বিষয়:   নাটোর  মানুষ  দুলু  বিএনপি  নির্বাচন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: