উন্নয়ন প্রতিযোগিতার রাজনীতিতে বিশ্বাস করি : দুলু

নাটোর প্রতিনিধি

সারাদেশ

প্রতিহিংসা নয়, উন্নয়ন প্রতিযোগিতার রাজনীতিতে বিশ্বাস করেন বলে জানিয়েছেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল

2026-01-30T22:24:12+00:00
2026-01-30T22:24:12+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
উন্নয়ন প্রতিযোগিতার রাজনীতিতে বিশ্বাস করি : দুলু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১০:২৪ পিএম 
নিজ ইশতেহার ঘোষণা করছেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : সময়ের আলো
প্রতিহিংসা নয়, উন্নয়ন প্রতিযোগিতার রাজনীতিতে বিশ্বাস করেন বলে জানিয়েছেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে নিজ নির্বাচনি ইশতেহার ঘোষণাকালে এ কথা বলেন তিনি। 

এসময় ‘নতুন নাটোর-নতুন আশা’— এই শ্লোগানকে সামনে রেখে নাটোর ও নলডাঙ্গা উপজেলার উন্নয়ন প্রতিশ্রুতির ১০ দফা ভিত্তিক ইশতেহার ঘোষণা করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

ইশতেহার ঘোষণা কালে দুলু বলেন, আসন্ন নির্বাচনে জয়ী হলে বেকার যুবক-যুবতী, ছাত্রছাত্রীদের জন্য কর্মসংস্থান, নাটোরের মানুষের জন্য গ্যাসের সংযোগ, শিক্ষা, স্বাস্থ্য এবং আইন-শৃঙ্খলা, নিরাপত্তা নিশ্চিতে কাজ করব। আমি নাটোরের মানুষকে শান্তি এবং উন্নয়ন দিব।  

তিনি আরও বলেন, কৃষি ক্ষেত্রে আধুনিক হিমাগার নির্মাণ ও জেলার অন্যতম অর্থকরী ফসল পানের নিরাপদ উৎপাদন ও রপ্তানি এবং এগ্রিকালচার এক্সপোর্ট প্রসেসিং জোন প্রতিষ্ঠা, নাটোর-নলডাঙ্গা সড়ক চার লেন উন্নীত, শহরে নতুন বাইপাস, ফ্লাইওভার ও ওভারপাস নির্মাণ, নাটোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। 
রাণীভবানী রাজবাড়ি, উত্তরা গণভবন এবং মিনি কক্সবাজার খ্যাত পাটুলের সংস্কার, ইকো রিসোর্ট স্থাপন করে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। সর্বোপরি নাটোর ও নলডাঙ্গা পৌরসভাকে গ্রিন ও ক্লিন সিটিতে রূপান্তর করবেন বলেও প্রতিশ্রুতি দেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, সাধারণ সম্পাদক শরীফুল হক মুক্তা, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহীদুল্লাহ সোহেল, সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মাষ্টার, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহিন ও জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।


এফআর
  বিষয়:   নাটোর  উন্নয়ন  প্রতিযোগিতা  রাজনীতি  বিশ্বাস  দুলু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: