প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১১:৩৭ পিএম
এবার জামায়াতের নির্বাচনি অফিসের পাশে বোমা সাদৃশ্য বস্তু। ছবি : সময়ের আলোমেহেরপুরের মুজিবনগর উপজেলায় এবার জামায়াতে ইসলামীর নির্বাচনি অফিসের পাশ থেকে একটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের খানপুর এলাকায় এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
এর আগে, এদিন সকালে একই ইউনিয়নের দারিয়াপুর বাজার এলাকার কালিতলাপাড়া এলাকার বিএনপির একটি নির্বাচনি অফিসের পাশ থেকেও বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছিল পুলিশ।
স্থানীয় সূত্র জানা গেছে, শনিবার রাতে লাল কসটেপে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তুটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, খানপুর গ্রামের জামায়াত কর্মী ইলিয়াস হোসেনের বাড়ির পাশ থেকে ককটেল সাদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়। ইলিয়াস হোসেনের বাড়ি থেকে জামায়াতে ইসলামীর নির্বাচনি অফিসের দূরত্ব প্রায় ১০০ গজের ভিতরে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এফআর