জোভান-তটিনীর ‘প্রিয় নামে ডেকো’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ঈদের জন্য নির্মিত হচ্ছে বিগ বাজের নাটক ‘প্রিয় নামে ডেকো’। এতে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী।

2026-02-02T23:57:12+00:00
2026-02-02T23:57:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
জোভান-তটিনীর ‘প্রিয় নামে ডেকো’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
ঈদের জন্য নির্মিত হচ্ছে বিগ বাজের নাটক ‘প্রিয় নামে ডেকো’। এতে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। নাটকটি পরিচালনা করছেন প্রবীর রায় চৌধুরী। নির্মাতার সঙ্গে যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন আহমেদ তাওকীর।

নাটকটি প্রসঙ্গে প্রবীর রায় চৌধুরীর বলেন, প্রেম-ভালোবাসা, আবেগ-অনুভূতির গল্প ‘প্রিয় নামে ডেকো’। এই গল্পটির চিত্রনাট্য লেখায় হাত দিয়েছিলাম বছর তিন আগে। লেখা শেষে গল্পের যে বিস্তৃতি ও গভীরতা দাঁড়ায়, তাতে ভেবে দেখলাম এটি পর্দায় তুলতে হলে অন্তত ৩০ লাখ টাকার একটা বাজেট লাগবে। তাই নাটকটি নিয়ে মাঠে নামতে সময় লেগেছে। 

এখন নাটকের দর্শক অনেক বেড়েছে। আমাদের ভালো ভালো গল্পে কাজ হচ্ছে। এ কারণে প্রায় ৩০ লাখ বাজেট দিয়ে কাজটি করছি, শুটিং করতে হচ্ছে সাত দিনে। সিনেমা করলে হয়তো এই গল্পে আরও বাজেট বাড়িয়ে পনেরো দিনে শুটিং করতাম। কিন্তু নাটকের জন্য এই বাজেট সত্যিই অসাধারণ। মানে আমি আমার গল্পটা মনের মতো করে বলতে পারছি এখন। যেটা তিন বছর আগে কল্পনাও করিনি।


নাটকটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে জোভান বলেন, ২০১৭-১৮ সালেও এক লাখ ৬০ হাজার বাজেটে নাটক করেছি। এখন সেই বাজেট ৩০ লাখ ছাড়িয়েছে। আমি মনে করি, আমাদের নাটক ইন্ডাস্ট্রির সবার জন্য এটা বড় অর্জন।

নাটকটি প্রসঙ্গে তটিনী বলেন, নাটকের গল্পটি রোমান্টিক গল্পের। এর আগেও জোভান ভাইয়ের সঙ্গে কাজ করেছি। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। বিগ বাজেটের নাটক। এর সময়সীমাও বেশ লম্বা। টেলিছবি বললেও ভুল হবে না। যত সহকারে সময় নিয়ে নাটকের কাজটি হচ্ছে। আশা করছি ঈদ আয়োজনে নাটকটি দর্শকদের ভালো লাগবে। 

জোভান-তটিনী জুটির সঙ্গে প্রথম কাজ প্রবীর রায়ের। নির্মাতা জানান, আসন্ন ঈদুল ফিতরে সুলতান ইন্টারটেইনমেন্টে ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে ‘প্রিয় নামে ডেকো’।

এর আগেও অনেক নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন জোভান-তটিনী। ‘প্রিয় নামে ডেকো’ ছাড়াও ঈদের আরও বেশ কিছু নাটকে দেখা যাবে এই জুটিকে। সম্প্রতি তারা শেষ করেছেন ‘পাশে থাকার গল্প’, ‘ফিরে দেখা’সহ আরও কয়েকটি নাটকের কাজ।

সময়ের আলো/এআর



  বিষয়:   জোভান  তটিনী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: