সাবেক স্বামীর বন্ধুর সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

হলিউড তারকা অভিনেত্রী ও ব্যবসায়ী কিম কার্দাশিয়ানের ব্যক্তিগত জীবন ঘিরে আবারও চর্চা তুঙ্গে। এবার তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর গুঞ্জন

2026-02-04T10:40:38+00:00
2026-02-04T10:40:38+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
সাবেক স্বামীর বন্ধুর সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪০ এএম 
অভিনেত্রী কিম কার্দাশিয়ান। ছবি : সংগৃহীত
হলিউড তারকা অভিনেত্রী ও ব্যবসায়ী কিম কার্দাশিয়ানের ব্যক্তিগত জীবন ঘিরে আবারও চর্চা তুঙ্গে। এবার তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর গুঞ্জন উঠেছে ব্রিটিশ ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টনের। বিষয়টি আলোচনায় এসেছে মূলত এই কারণে যে, হ্যামিল্টন দীর্ঘদিন ধরেই কিমের সাবেক স্বামী ও র‍্যাপার কেনি ওয়েস্টের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাজ্যের কটসওল্ডস অঞ্চলের বিলাসবহুল ও উচ্চ নিরাপত্তাবেষ্টিত রিসোর্ট এসটেল ম্যানরে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে কিম ও হ্যামিল্টনকে। সেখানে তারা নাকি একান্তে একটি রোমান্টিক অবকাশ যাপন করেন। স্পা, ব্যক্তিগত ডিনার এবং আলাদা কক্ষে অবস্থানের মধ্য দিয়ে সময় কাটান দুজন।

সূত্র জানায়, কিম ব্যক্তিগত জেটে যুক্তরাজ্যে পৌঁছান। কিছুক্ষণ পর হেলিকপ্টারে করে রিসোর্টে যান লুইস হ্যামিল্টন। কিমের সঙ্গে ছিল একাধিক নিরাপত্তাকর্মী এবং আলাদা একটি গাড়ি শুধুমাত্র তার লাগেজ বহনের জন্য রাখা হয়। রিসোর্টে পৌঁছানোর সময় তাকে গোপনভাবে ভেতরে প্রবেশ করানো হয়, যাতে সাধারণ অতিথিদের দৃষ্টি এড়ানো যায়।

পরদিন সকাল নাগাদ তারা রিসোর্ট ত্যাগ করেন। তবে বের হওয়ার পথেও নেওয়া হয় আলাদা ব্যবস্থা। হ্যামিল্টন সামনের ফটক দিয়ে বের হলেও কিম কার্দাশিয়ানকে পাশের একটি নিরিবিলি পথ ব্যবহার করে বের করে আনা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কিমের সঙ্গে ছিল বেশ কয়েকটি বড় স্যুটকেস, যেগুলোতে তার নাম খোদাই করা ছিল।
আরও পড়ুন

কিম ও হ্যামিল্টনের সম্পর্ক কবে থেকে শুরু- তা এখনো নিশ্চিত নয়। তবে তাদের পরিচয় বহু পুরোনো। ২০১৪ সালে জিকিউ অ্যাওয়ার্ডসে কিম ও তখনকার স্বামী কেনি ওয়েস্ট একসঙ্গে উপস্থিত হয়েছিলেন হ্যামিল্টন ও তার তৎকালীন সঙ্গী নিকোল শেরজিঙ্গারের সঙ্গে। সেই সময় থেকেই কেনি ও হ্যামিল্টনের বন্ধুত্ব আরও গভীর হয়। পরবর্তী সময়ে কেনির পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানেও হ্যামিল্টনের উপস্থিতি দেখা গেছে।

২০২১ সালে কেনি ওয়েস্টের সঙ্গে বিচ্ছেদের পরও কিম ও হ্যামিল্টনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় ছিল। ওই বছর একটি আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানে দুজন একসঙ্গে ছবি তোলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করা হয়।

ব্যক্তিগত জীবনে লুইস হ্যামিল্টন দীর্ঘ সময় নিকোল শেরজিঙ্গারের সঙ্গে সম্পর্কে ছিলেন। পরে তার নাম জড়ায় রিটা ওরার সঙ্গেও। অন্যদিকে কিম কার্দাশিয়ান বিচ্ছেদের পর বিভিন্ন সময় প্রেমের গুঞ্জনে এলেও প্রকাশ্যে জানিয়েছিলেন, পড়াশোনা শেষ না করা পর্যন্ত তিনি স্থায়ী সম্পর্কে যেতে চান না। এমনকি ভবিষ্যৎ জীবনসঙ্গীর গুণাবলি নিয়েও তিনি একাধিকবার নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন।

এই নতুন সম্পর্কের গুঞ্জন সত্যি কি না- তা এখনও নিশ্চিত নয়। তবে কিম ও লুইস হ্যামিল্টনের একান্ত সময় কাটানোর খবর ইতোমধ্যেই বিনোদন দুনিয়ায় বেশ আলোড়ন তুলেছে।

এএডি/
Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: