নতুন সরকারের কাছে যা প্রত্যাশা রাখলেন ববিতা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ যখন নতুন নেতৃত্বের অপেক্ষায়, তখন নানা শ্রেণি-পেশার মানুষ ভবিষ্যৎ সরকারের কাছে নিজেদের প্রত্যাশার

2026-02-11T18:47:27+00:00
2026-02-11T18:47:27+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
নতুন সরকারের কাছে যা প্রত্যাশা রাখলেন ববিতা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৭ পিএম 
অভিনেত্রী ববিতা। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ যখন নতুন নেতৃত্বের অপেক্ষায়, তখন নানা শ্রেণি-পেশার মানুষ ভবিষ্যৎ সরকারের কাছে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরছেন। সেই তালিকায় যুক্ত হলেন বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী ববিতা।

আসন্ন নির্বাচনের প্রাক্কালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের চলচ্চিত্রশিল্পের উন্নয়ন ও সুরক্ষায় নতুন সরকারের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তিনি। তার ভাষায়, চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়- এটি দেশের সংস্কৃতি ও মূল্যবোধের বাহক।

Advertisement
ববিতা বলেন, ছোটবেলা থেকেই তিনি নিজেকে চলচ্চিত্রের মানুষ হিসেবে ভাবেন। অভিনয়জীবনের দীর্ঘ পথচলায় সিনেমাকেই নিজের ধ্যান-জ্ঞান হিসেবে দেখেছেন। তাই দেশের চলচ্চিত্রশিল্পের ভবিষ্যৎ নিয়ে তার ভাবনা স্বাভাবিকভাবেই গভীর।

তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার বিনোদনখাত- বিশেষ করে সিনেমা নিয়ে আলাদা নীতিগত দৃষ্টি দেবে। বিদেশি সংস্কৃতির প্রতিযোগিতায় টিকে থাকতে গিয়ে যেন দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধ ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে নীতিনির্ধারকদের সচেতন থাকার আহ্বান জানান এই গুণী অভিনেত্রী।
আরও পড়ুন

বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

২০২৬ সালের একুশে পদকের চূড়ান্ত মনোনয়ন পাওয়া এই কিংবদন্তি অভিনেত্রীর মতে, রাজনৈতিক পরিবর্তনের এই সময়ে সংস্কৃতি ও শিল্পের বিকাশকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। তার বিশ্বাস, একটি শক্তিশালী চলচ্চিত্রশিল্প দেশের সামগ্রিক সাংস্কৃতিক অগ্রগতিতেও ভূমিকা রাখতে পারে।

এএডি/
  বিষয়:   অভিনেত্রী  ববিতা  অভিনয়  নায়িকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: