ভোট দিয়ে ফেরার পথে বিএনপি সমর্থকদের হামলা, রক্তাক্ত তিন ভাই

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার ফুলছড়িতে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে তিন ভাইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির সমর্থকদের বিরুদ্ধে। আহতদের মধ্যে দুজনের অবস্থা

2026-02-12T17:52:38+00:00
2026-02-12T17:52:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভোট দিয়ে ফেরার পথে বিএনপি সমর্থকদের হামলা, রক্তাক্ত তিন ভাই
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫২ পিএম 
গাইবান্ধার ফুলছড়িতে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে তিন ভাইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির সমর্থকদের বিরুদ্ধে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতরা হলেন হারুন, হাশেম আলী ও আব্দুল হামিদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার ফজলুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। তাদের বাড়ি ফজলুপুর ইউনিয়নের চরকৃষ্ণমনি এলাকায়। 

পরিবার ও স্থানীয়দের দাবি, তারা গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের জামায়াত প্রার্থী আব্দুল ওয়ারেছ ও স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের সমর্থক হিসেবে পরিচিত।

পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে চরকৃষ্ণমনি কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরেন হারুন, হাশেম আলী ও আব্দুল হামিদ। কিছুক্ষণ পরই ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলনের নেতৃত্বে একদল লোক তাদের ওপর হামলা করে। 


আহত হারুন বলেন, আমরা ভোট দিয়ে বাড়ি ফিরেছি। কারও সঙ্গে কোনো ঝামেলা হয়নি। হঠাৎ করে বাড়ির সামনে এসে আমাদের মারধর শুরু করে।

 ও ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি ভোটকেন্দ্রের বাইরে ঘটেছে। ঘটনার পর ভোটার উপস্থিতি কমে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

সময়ের আলো/আআ



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: