ভানুয়াতুর উপকূলে ৬.৪ মাত্রার ভূমিকম্প

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল শনিবার আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪।

2026-02-15T01:57:15+00:00
2026-02-15T01:57:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ভানুয়াতুর উপকূলে ৬.৪ মাত্রার ভূমিকম্প
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৭ এএম 
প্রতীকী ছবি
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল শনিবার আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। তবে এতে প্রাথমিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল এস্পিরিটু সান্তো দ্বীপের পোর্ট অলরি গ্রাম থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) পশ্চিমে। 

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই। 


পোর্ট অলরির একটি সমুদ্র সৈকত রিসোর্টের কর্মী অ্যান্টেলিক ফ্রাঙ্ক জানান, কম্পনটি প্রায় এক মিনিট স্থায়ী হয়েছিল বলে মনে হয়েছে। তবে তার আশেপাশের এলাকায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ভানুয়াতুতে প্রায়ই ভূমিকম্প ও টেকটোনিক কার্যকলাপ দেখা যায়। প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষের বসবাসকারী এই নিম্নভূমি দ্বীপপুঞ্জটি সক্রিয় আগ্নেয়গিরি ও শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ভানুয়াতুর উপকূল  ৬.৪ মাত্রার ভূমিকম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: