গাইবান্ধা-১ আসনে পুনঃভোটের দাবি বিএনপির প্রার্থীর

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী

2026-02-15T14:39:43+00:00
2026-02-15T14:39:43+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাইবান্ধা-১ আসনে পুনঃভোটের দাবি বিএনপির প্রার্থীর
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৯ পিএম 
অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (জিয়া)। সংগৃহীত ছবি
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (জিয়া)। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। 

তিনি অভিযোগ করেন, একাধিক কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর আগেই তার পোলিং এজেন্টদের কাছ থেকে ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে। কিছু কেন্দ্রে স্বাক্ষর ছাড়াই ফলাফল প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ভয়ভীতি দেখানো হয়েছে। ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সুপরিকল্পিতভাবে আমাকে পরাজিত করা হয়েছে।

অধ্যাপক জিয়াউল ইসলাম জানান, নির্বাচনের দিন তিনি নিজ কেন্দ্রে ভোট দেওয়ার পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল শিটে স্বাক্ষর নেওয়ার বিষয়টি ফোন করে জানায় কর্মীরা। 


তিনি সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর সিসিটিভি ফুটেজ প্রকাশ এবং ঘোষিত ফলাফল বাতিল করে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে গাইবান্ধা জেলা ও সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে এ বিষয়ে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সময়ের আলো/আআ
  বিষয়:   গাইবান্ধা  পুনঃভোট  দাবি  বিএনপি  প্রার্থী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: