ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অনলাইনে ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ানো হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ভ্যাট দিতে পারবে বিভিন্ন প্রতিষ্ঠান।সোমবার (১৬ ফেব্রুয়ারি) কাস্টমস

2026-02-16T14:09:20+00:00
2026-02-16T14:09:20+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৯ পিএম 
ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল
অনলাইনে ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ানো হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ভ্যাট দিতে পারবে বিভিন্ন প্রতিষ্ঠান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) কাস্টমস ও মূল্য সংযোজন কর (মূসক) সংক্রান্ত মাঠ পর্যায়ের অফিসগুলোকে পাঠানো এক চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, সাধারণত প্রতি মাসের ১৬ তারিখে ভ্যাট রিটার্ন দাখিলের শেষ দিন থাকলেও বিশেষ বিবেচনায় ওই সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।


এ বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ জানান, জানুয়ারি-২০২৬ কর মেয়াদের অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা ১৬ তারিখের পরিবর্তে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ফেব্রুয়ারি  ভ্যাট রিটার্ন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: