বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশি সন্দেহে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর পুলিশ ১৮ জন আটক করেছে। আটকদের মধ্যে শিশু ও নারীও আছে।পুলিশসূত্রে জানা

2026-02-25T11:18:25+00:00
2026-02-25T11:18:25+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৮ এএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশি সন্দেহে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর পুলিশ ১৮ জন আটক করেছে। আটকদের মধ্যে শিশু ও নারীও আছে।

পুলিশসূত্রে জানা গেছে, সন্দেহজনক গতিবিধির কারণে আটক করা হয়েছে এই ১৮ জনকে। কোনো বৈধ নথিপত্রও তাদের কাছ থেকে পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে চাপিয়ে তাদের পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়। তার পরে তাদের কোথায় নিয়ে যাওয়া হবে— তা এখনও স্পষ্ট নয়।


জানা গেছে, ১৮ জনের মধ্যে শিশু বাদে বাকিরা বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন। দীর্ঘ দিন সেখানে থাকতেন। তবে সম্প্রতি তাদের গতিবিধি নিয়ে সন্দেহের উদ্রেক হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এক পর্যায়ে পুলিশ তাদের নাগরিকত্ব বিষয়ক বৈধ নথিপত্র দেখতে চাইলে, তারা তা প্রদর্শনে ব্যর্থ হন।

হাওড়া স্টেশনে আনার পর এই ১৮ জনকে কোথায় নিয়ে যাওয়া হবে, তা স্পষ্ট কিছু জানা যায়নি। এ ব্যাপারে পুলিশ কর্মকর্তাদের জিজ্ঞাসা করা হলেও, তারা কোনও উত্তর দিতে রাজি হননি।

সময়ের আলো/জোই


  বিষয়:   বেঙ্গালুরু  বাংলাদেশি  সন্দেহ  আটক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: