প্রধানমন্ত্রীর কাছে শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে বাহরাইনে এক বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে কূটনৈতিক পর্যায়ে শোক ও সহমর্মিতা প্রকাশ করেছে দেশটি।

2026-03-03T11:15:32+00:00
2026-03-03T11:15:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
প্রধানমন্ত্রীর কাছে শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১১:১৫ এএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে বাহরাইনে এক বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে কূটনৈতিক পর্যায়ে শোক ও সহমর্মিতা প্রকাশ করেছে দেশটি। ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে প্রাণহানির ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোকবার্তা পাঠিয়েছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা।

সোমবার (২ মার্চ) রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-কে টেলিফোন করে রাজার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোক জানান।

আলাপকালে তিনি জানান, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আহত হয়ে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে- বিষয়টি সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় বাহরাইন সরকার গভীর দুঃখ প্রকাশ করছে।
আরও পড়ুন

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। বাংলাদেশের পক্ষ থেকে এই সহযোগিতা ও দ্রুত যোগাযোগের জন্য কৃতজ্ঞতা জানানো হয়।

মিসাইল হামলায় নিহত মো. তারেক চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে তার এই অকাল মৃত্যু পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে একই দিন বিকেলেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ হয়। আঞ্চলিক পরিস্থিতি ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে যোগাযোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এএডি/


  বিষয়:   প্রধানমন্ত্রী  শোক  বাহরাইন  রাজা  তারেক রহমান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: