গানে অশ্লীল ভাষা, র‍্যাপার বাদশাকে খুঁজছে পুলিশ

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশা গানে অশ্লীল ও আপত্তিকর ভাষ ব্যবহার করার অভিযোগে লুকআউট নোটিশ জারি করেছে হরিয়ানা পুলিশ। তার গাওয়া

2026-03-08T11:00:39+00:00
2026-03-08T11:00:39+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
আনন্দ সময়
গানে অশ্লীল ভাষা, র‍্যাপার বাদশাকে খুঁজছে পুলিশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১১:০০ এএম 
সংগৃহীত ছবি
ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশা গানে অশ্লীল ও আপত্তিকর ভাষ ব্যবহার করার অভিযোগে লুকআউট নোটিশ জারি করেছে হরিয়ানা পুলিশ। তার গাওয়া ‘টাটিরি’ নামক একটি হরিয়ানভি মিউজিক ভিডিওতে নারী শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও দৃশ্য প্রদর্শনের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।  

ভারতের হরিয়ানা পুলিশের পক্ষ থেকে তাকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো সময় তিনি গ্রেফতার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, বাদশার নতুন গান ‘টাটিরি’ নিয়ে বিতর্কের সূত্রপাত। গানটির ভিডিওতে স্কুল ইউনিফর্ম পরা মেয়েদের ব্যাগ কাঁধ থেকে নামিয়ে আপত্তিকর ভঙ্গিতে নাচতে দেখা গেছে। অভিযোগকারীদের দাবি, এই ধরনের দৃশ্য সমাজে ভুল বার্তা ছড়িয়ে দিচ্ছে। এই ঘটনায় গত শুক্রবার হরিয়ানার পঞ্চকুলা সেক্টর-২০ সাইবার ক্রাইম থানায় অভয় চৌধুরী নামে এক ব্যক্তি প্রথম অভিযোগ দায়ের করেন। 


এছাড়া হরিয়ানা মহিলা কমিশনও গানটির কথা ও দৃশ্যায়ন নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে। তাদের মতে, গানটি ভারতীয় সংস্কৃতি ও শালীনতার পরিপন্থী। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে বিতর্কিত এই গানটি সরিয়ে নেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, বাদশার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৬সহ সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। আগামী ১৩ মার্চ সকাল ১১টায় পানিপথের ডিসি অফিসে এই মামলার শুনানির জন্য তাকে তলব করা হয়েছে। এর আগেই পুলিশ তার দেশত্যাগে বাধা দিতে বা অবস্থান নিশ্চিত করতে লুকআউট নোটিশ জারি করল।

সময়ের আলো/জোই


  বিষয়:   অশ্লীল ভাষা  গান  র‌্যাপার বাদশা  পুলিশ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: