কুয়েতের তেলের ডিপো ও সরকারি ভবনে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কুয়েতের দু্টিইতেলের ডিপো ওসরকারি ২২ তলা ভবনে ড্রোন হামলা করেছে ইরান। এতে তেলের ডিপো সরকারি ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা

2026-03-08T11:59:09+00:00
2026-03-08T11:59:49+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কুয়েতের তেলের ডিপো ও সরকারি ভবনে ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১১:৫৯ এএম  আপডেট: ০৮.০৩.২০২৬ ১১:৫৯ এএম
সংগৃহীত ছবি
কুয়েতের দু্টিই তেলের ডিপো ও সরকারি ২২ তলা ভবনে ড্রোন হামলা করেছে ইরান। এতে তেলের ডিপো সরকারি ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

কুয়েতের সরকারি বার্তাসংস্থা কুয়েত নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার (৭ মার্চ) সরকারের সামাজিক নিরাপত্তা বিভাগের সদরদপ্তর ভবনে গতকাল ড্রোন হামলা হয়েছে। এতে ভবনটিতে আগুন ধরে যাওয়াসহ বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, তবে নিহত বা আহতের সংবাদ এখনও পাওয়া যায়নি।

হামলার পর সামাজিক নিরাপত্তা বিভাগের সদরদপ্তর এবং আশপাশের ভবনগুলো থেকে নিরাপত্তা প্রহরী-সহ সবাইকে এবং প্রয়োজনীয় সব নথিপত্র সরিয়ে ফেলা হয়েছে। 

এদিকে সরকারি ভবনে হামলার পাশাপাশি কুয়েতের দু’টি তেলের ডিপোতেও ড্রোন হামলা করেছে ইরান। এতে বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত সেই ডিপো দু’টিতে হামলার জেরে বিরাট অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। ডিপো দু’টির অবস্থান বিমানবন্দরের কাছকাছি হওয়ায় বিমান বন্দরেও ছড়িয়ে পড়েছে আগুন।



কুয়েতের ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, সরকারি ভবন ও তেলের ডিপোর আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। সূত্র : সিএনএন

সময়ের আলো/জোই


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: