ফার্স্ট লুকে আলোচিত ‘দম’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

প্রকাশ পেল আসছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘দম’-এর ফার্স্ট লুক। গতকাল সামাজিকমাধ্যমে প্রকাশ পেয়েছে ৫৪ সেকেন্ডের ফার্স্ট লুকটি। আফরান

2026-03-09T03:30:09+00:00
2026-03-09T03:30:09+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
ফার্স্ট লুকে আলোচিত ‘দম’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৩:৩০ এএম 
এই সিনেমার ফার্স্ট লুক বেশ আলোচিত হচ্ছে। ছবি : সংগৃহীত
প্রকাশ পেল আসছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘দম’-এর ফার্স্ট লুক। গতকাল সামাজিকমাধ্যমে প্রকাশ পেয়েছে ৫৪ সেকেন্ডের ফার্স্ট লুকটি। আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী অভিনীত এই সিনেমার ফার্স্ট লুক বেশ আলোচিত হচ্ছে। 

টিজারের পুরোটা সময়জুড়েই ক্লান্ত, রুগ্ন, উদ্বিগ্ন, ভীত লুকে দেখা গেছে আফরান নিশোকে। অভিনেত্রী পূজা চেরীর অভিব্যক্তিতে ছিল অনিশ্চয়তা আর আতঙ্ক। আতঙ্কিত এবং অবাক হতে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে। পুরো টিজারে একটি সংলাপ, সেটিও একদম শেষে এবং আফরান নিশোর কণ্ঠে, যেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমি শাজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো’। ছোট্ট এই সংলাপটি ফার্স্ট লুককে তো বটেই, ‘দম’ সিনেমাকেও শ্বাসরুদ্ধকর করে তুলছে বলে মনে করছেন দর্শক-ভক্তরা।

‘দম’ সিনেমায় শাজাহান ইসলাম নূর চরিত্রে অভিনয় করা আফরান নিশো বলেন, ‘দম’ একটা সারভাইভাল স্টোরি, ইমোশনাল গল্প। এমন একটা সিনেমা বানাতেও দম লাগে। সেটা টিম করে দেখিয়েছে। ফার্স্ট লুকটি দর্শকদের ভালো লাগছে দেখে আমাদেরও ভালো লাগছে। আশা করছি, সিনেমাটাও সবার ভালো লাগবে।


অভিনেত্রী পূজা চেরীর চরিত্রের নাম রানী। নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, টিজারে রানী চরিত্রটির লুক দেখা গেছে মাত্র। চরিত্রটির কয়েকটি লেয়ার আছে। যার মধ্যে দৃঢ়তা অন্যতম। চরিত্রটির প্রভাব নূরের কাছে কতখানি সেটা জানতে অপেক্ষা করতে হবে আর অল্প কিছু দিন। রানী চরিত্রটি রানীর মতোই বিরাজ করে সিনেমায়।

সিনেমাটির নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম’ এখন আর আমাদের সিনেমা নেই, এটা এখন সবার। দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারলেই আমাদের সার্থকতা। ফার্স্ট লুকটি সিনেমাটির একটি সারাংশ মাত্র। আমি আগেই বলেছিলাম, এমন দুর্গম লোকেশনে বাংলাদেশের সিনেমা হয়েছে কি না আমার জানা নেই। তার কিছু আভাস হয়তো দর্শকরা টিজারে পেয়েছেন। আর এই ভিজ্যুয়াল আরও দুর্দান্ত হয়ে উঠেছে শিল্পী-কলাকুশলীদের প্রচেষ্টায়। 

‘দম’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফাআই এবং চরকি। ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইনে ‘দম’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরে। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ফার্স্ট লুক  আলোচিত  দম 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: