রাষ্ট্রদূত প্রত্যাহারের পর যেভাবে ইসরায়েলে কার্যক্রম চালাবে স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করে নিয়েছে স্পেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত তেল আবিবে দেশটির দূতাবাস একজন ‘চার্জ

2026-03-11T22:27:05+00:00
2026-03-11T22:32:05+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
রাষ্ট্রদূত প্রত্যাহারের পর যেভাবে ইসরায়েলে কার্যক্রম চালাবে স্পেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:২৭ পিএম  আপডেট: ১১.০৩.২০২৬ ১০:৩২ পিএম
সংগৃহীত ছবি
ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করে নিয়েছে স্পেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত তেল আবিবে দেশটির দূতাবাস একজন ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ বা অন্তর্বর্তীকালীন কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হবে।
 
বুধবার (১১ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক উত্তেজনার ধারাবাহিকতায় স্পেন এই পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত স্পেনের সরকারি গেজেটে ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতের পদ বিলুপ্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।



গাজা যুদ্ধ শুরুর পর থেকেই স্পেন ও ইসরায়েলের সম্পর্ক দ্রুত অবনতির দিকে যেতে থাকে। 

গত বছরের সেপ্টেম্বরে গাজা যুদ্ধে ব্যবহারের জন্য ইসরায়েলি অস্ত্র বহনকারী কোনো বিমান বা জাহাজকে স্পেনের আকাশসীমা ও বন্দর ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় মাদ্রিদ। এই সিদ্ধান্তকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার ‘ইহুদিবিদ্বেষী’ পদক্ষেপ বলে আখ্যা দেন।

সময়ের আলো/এআর
  বিষয়:   ইসরায়েল  রাষ্ট্রদূত  প্রত্যাহার  স্পেন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: