প্রধানমন্ত্রীর নির্দেশে স্পিকারের আসনের ওপরে কালেমার ক্যালিগ্রাফি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে আনা হয়েছে নতুন একটি নান্দনিক ও ধর্মীয় সংযোজন। স্পিকারের আসনের ঠিক ওপরে উঁচু দেয়ালে স্থাপন করা

2026-03-12T10:41:02+00:00
2026-03-12T10:57:24+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর নির্দেশে স্পিকারের আসনের ওপরে কালেমার ক্যালিগ্রাফি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১০:৪১ এএম  আপডেট: ১২.০৩.২০২৬ ১০:৫৭ এএম
সংসদের অধিবেশন কক্ষে পবিত্র কালেমা তাইয়্যেবা স্থাপন। ছবি : বিএনপি মিডিয়া সেল
জাতীয় সংসদের অধিবেশন কক্ষে আনা হয়েছে নতুন একটি নান্দনিক ও ধর্মীয় সংযোজন। স্পিকারের আসনের ঠিক ওপরে উঁচু দেয়ালে স্থাপন করা হয়েছে পবিত্র কালেমা তাইয়্যেবা- ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’-এর আরবি ক্যালিগ্রাফি। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই পরিবর্তন আনা হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশনায়।

বিষয়টি বুধবার (১১ মার্চ) নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

জানা গেছে, সরকারের প্রধান তারেক রহমানের বিশেষ নির্দেশেই সংসদ কক্ষে এই ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে। এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজ।
আরও পড়ুন

অতিরিক্ত প্রেস সচিব জানান, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সংসদ ভবনের বিভিন্ন স্থানে সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়। সেই সংস্কারের অংশ হিসেবেই অধিবেশন কক্ষে পবিত্র কালেমার আরবি ক্যালিগ্রাফি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে সংশ্লিষ্ট বিভাগ স্পিকারের আসনের ওপরের দেয়ালে এই ক্যালিগ্রাফি স্থাপন করে। এর মাধ্যমে অধিবেশন কক্ষের নকশায় একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এএডি/
  বিষয়:   প্রধানমন্ত্রী  স্পিকার  আসন  কালেমা  ক্যালিগ্রাফি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: