একদিনেই সড়কে ঝরল ২৪ প্রাণ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

একদিনেই দেশের ছয় জেলায় পৃথক সড়ক ও রেল দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিভিন্ন সময়ে বাগেরহাট,

2026-03-13T00:14:40+00:00
2026-03-13T00:16:10+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
একদিনেই সড়কে ঝরল ২৪ প্রাণ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১২:১৪ এএম  আপডেট: ১৩.০৩.২০২৬ ১২:১৬ এএম
বাগেরহাটের রামপালে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস। ছবি : সংগৃহীত
একদিনেই দেশের ছয় জেলায় পৃথক সড়ক ও রেল দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিভিন্ন সময়ে বাগেরহাট, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, যশোর, কক্সবাজার ও চট্টগ্রামে এসব দুর্ঘটনা ঘটে।

সময়ের আলোর জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী

বাস-মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ নিহত ১৪ 

বাগেরহাট : জেলার রামপালে মোংলা-খুলনা মহাসড়কের নৌ বাহিনীর লিবার্টি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জনই এক পরিবারের সদস্য বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বেলাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

যশোর : যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির (৩০), রানার ছেলে হানিফ। আহত আশিক (২৫), একই গ্রামের হোসেন আলীর ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক।

ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের 

সিরাজগঞ্জ : জেলার উল্লাপাড়ায় ঘাটিনা রেলসেতুতে ছবি তুলতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় ফয়সাল কবির (২৫) ও সামির হোসেন (২৪) নামে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে খালাতো ভাই বলে জানা গেছে।  

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।


সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী দম্পতি নিহত

মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বরংগাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে মহাসড়কের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


রামুতে অটোরিকশাতে মিনিট্রাকের ধাক্কায় দুই শিশু নিহত

কক্সবাজার : জেলার রামু উপজেলার খুনিয়াপালংয়ে অটোরিকশাতে মিনি ট্রাকের ধাক্কায় দুই শিশু নিহত এবং চালকসহ তিনজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টায় শহিদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়ক) উপজেলার মির্জা আলীর দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উখিয়া উপজেলার পালংখালী এলাকার ফরিদুল ইসলামের মেয়ে বুসরা (৭) এবং একই এলাকার নুরুল আলমের মেয়ে জান্নাতুল মাওয়া মনি (১৪)।

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে ট্রাকের ধাক্কা, উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

চট্টগ্রাম : জেলার মিরসরাইয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে ট্রাকের ধাক্কায় যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা আড়াইটার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নিপ্পন ইস্পাত কারখানার সামনে এ দুর্ঘটনা হয়।

নিহত যুবদল নেতার নাম কামাল উদ্দিন (৪৫)। তিনি মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক ছিলেন।

মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কক্সবাজার : জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় ফরহাদ (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালারমারছড়ার মিজ্জিরপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ খোন্দকারপাড়া গ্রামের নুরুল হাসেমের ছেলে।

এফআর


  বিষয়:   একদিন  সড়কে  ঝরল  প্রাণ  সড়ক দুর্ঘটনা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: