প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:১০ এএম
ইসরায়েলের এক হামলায় অন্তত ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন লেবাননে। সংগৃহীত ছবি লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের এক হামলায় অন্তত ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন।
শনিবার (১৪ মার্চ) লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের বুর্জ কালাউইয়া শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় ১২ জন চিকিৎসক, নার্স ও প্যারামেডিক নিহত হন।
এর আগে, সাওয়ানেহ শহরে পৃথক আরেকটি হামলায় হিজবুল্লাহ এবং তাদের মিত্র সংগঠন আমাল মুভমেন্ট-এর সঙ্গে সংশ্লিষ্ট দুই প্যারামেডিক নিহত হওয়ার খবর পাওয়া যায়।
এদিকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় নতুন করে হামলা চালিয়েছে ইরান ও হিজবুল্লাহ। সর্বশেষ হামলায় কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। লেবানন সীমান্তের কাছাকাছি অবস্থিত ইসরায়েলের উত্তরাঞ্চলের আপার গ্যালিলি এলাকায় হামলার ঘটনা ঘটেছে। এই অঞ্চলটি সীমান্তঘেঁষা হওয়ায় সেখানে হিজবুল্লাহর রকেট হামলার আশঙ্কাও রয়েছে।
/ইউএমএইচ