মার্কিন ও ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ইরানের সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত অন্তত ১০ হাজার আবাসিক ঘরবাড়ি ‘ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস’ হয়েছে। এমনটাই জানিয়েছে তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামাদিয়ান।
রোববার (১৫ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনা এই তথ্য নিশ্চিত করেছে।
অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানের ভেতরে ১৫ হাজারেরও বেশি ‘শত্রু লক্ষ্যবস্তু’তে আঘাত হানা হয়েছে।
তার দেওয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে প্রতিদিন গড়ে এক হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাদের বিমান বাহিনী ইরানের ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে।
ইসরায়েলের দাবি, তাদের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র উৎপাদন কারখানা।
তবে তেহরানের গভর্নরের দেওয়া তথ্য অনুযায়ী, এসব হামলায় সামরিক স্থাপনার পাশাপাশি বিপুলসংখ্যক বেসামরিক ঘরবাড়িও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। (সূত্র : আলজাজিরা)
এফআর