মাদকাসক্ত ছেলের তাণ্ডবে মাথা গোঁজার ঠাঁই হারালেন দুঃখিনী মা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মাদক সেবনের টাকা না পেয়ে নিজের জন্মদাত্রী বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন ধরিয়ে দিয়েছে এক

2026-03-18T14:19:01+00:00
2026-03-18T14:19:01+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
মাদকাসক্ত ছেলের তাণ্ডবে মাথা গোঁজার ঠাঁই হারালেন দুঃখিনী মা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ২:১৯ পিএম 
পোড়া ঘরের সামনে কান্নাজড়িত হেনোয়ারা বেগম। ছবি : সময়ের আলো
মাদক সেবনের টাকা না পেয়ে নিজের জন্মদাত্রী বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন ধরিয়ে দিয়েছে এক মাদকাসক্ত যুবক। মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে কাঠ ও টিনের তৈরি ঘরটি।

মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরন গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম শহিদুল ইসলাম (২৫)। সে ওই গ্রামের মৃত শাহ আলম শেখের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মঙ্গলবার রাতে সে তার মা হেনোয়ারা বেগমের কাছে মাদকের জন্য টাকা দাবি করে। অভাবী মা টাকা দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে ওঠে শহিদুল। একপর্যায়ে বিধবা মাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে আগুন ধরিয়ে দেয় সে। প্রতিবেশীরা ছুটে আসার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরটি।

কান্নাজড়িত কণ্ঠে হেনোয়ারা বেগম বলেন, আমার বড় ছেলে ওলিউল্লাহ ১০ বছর ধরে নিখোঁজ। ছয় মাস আগে স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ছোট ছেলেটা মাদকাসক্ত হয়ে আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে। টাকা না দিলে সে আমাকে মারধর করত। আজ আমার মাথা গোঁজার শেষ ঠাঁইটুকুও সে পুড়িয়ে দিল। আমি এখন কোথায় যাব, কীভাবে বাঁচব?


প্রতিবেশী জামির আলী বলেন, শহিদুল মাদকের টাকার জন্য প্রায়ই তার মাকে নির্যাতন করত। গতকাল রাতে মাদকের টাকার জন্য সে বসতঘরে আগুন দেয়। আমরা আগুন নিভানোর জন্য ছুটে আসতে আসতেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আমরা চাই না এভাবে আর কোনো পরিবারে মাদকাসক্ত ছেলের জন্ম হোক। 

এসময় তিনি অভিযুক্ত শহিদুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

কোটালীপাড়া থানার ওসি মো. রিয়াদ মাহমুদ বলেন, এ বিষয়ে আমি এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেব।

এফআর
  বিষয়:   গোপালগঞ্জ  কোটালীপাড়া  মাদকাসক্ত  ছেলে  তাণ্ডব  মাথা গোঁজার ঠাঁই  হারালেন  দুঃখিনী  মা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: