ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদের আনন্দের মধ্যেই দেশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আভাস মিলছে। সম্ভাব্য ঈদের দিন শনিবার সারা দেশে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা

2026-03-19T15:05:00+00:00
2026-03-19T15:05:00+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৩:০৫ পিএম 
সারা দেশে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। ছবি : সংগৃহীত
ঈদের আনন্দের মধ্যেই দেশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আভাস মিলছে। সম্ভাব্য ঈদের দিন শনিবার সারা দেশে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশের দেওয়া এক পূর্বাভাসে সূত্রে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাসে মোস্তফা কামাল জানান, ঈদুল ফিতরের দিন শনিবার পুরো দেশের ওপর দিয়ে দুই বার (সকালের দিকে একবার ও সন্ধ্যার পরে আর একবার) শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। ঈদের দিন ঢাকা শহরের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।

তিনি জানান, ঈদের পূর্বের দিন মধ্যরাতের পরে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যের ওপর সৃষ্টি হয়ে বাংলাদেশের রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে প্রবেশ করে উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে ময়মনসিংহ, ঢাকা, সিলেট, ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে বাংলাদেশ ত্যাগ করার আশংকা করা যাচ্ছে।


তিনি বিশ্লেষণ কর জানান, এই ধরনের কালবৈশাখী ঝড়ের ক্ষেত্রে রাত ১২টার পর থেকে সকাল ৬টার মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলো; সকাল ৬টার পর থেকে সকাল ১০টার মধ্যে ময়মনসিংহ ও ঢাকা বিভাগের জেলাগুলো এবং সকাল ১০টার পর থেকে দুপুর ৩টার মধ্যে সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করে। ফলে সম্ভাবনা রয়েছে যে ঢাকা শহরের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে ঠিক ঈদের দিন সকাল ৭টার পর থেকে সকাল ১০টার মধ্যে।

সময়ের আলো/কেএইচও 
  বিষয়:   ঈদ  কালবৈশাখী ঝড়  আভাস 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: