ঈদের জামাতের জন্য প্রস্তুত পটুয়াখালীর কেন্দ্রীয় ঈদগাহ

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালী পৌরসভা নিয়ন্ত্রিত কেন্দ্রীয় ঈদগাহে একসঙ্গে ১০ হাজার মুসল্লির ঈদুল ফিতরের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। প্যান্ডেল নির্মাণ ও সাজসজ্জাসহ

2026-03-20T15:47:19+00:00
2026-03-20T15:47:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঈদের জামাতের জন্য প্রস্তুত পটুয়াখালীর কেন্দ্রীয় ঈদগাহ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৩:৪৭ পিএম 
পৌর প্রশাসক, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা পটুয়াখালী পৌর ঈদগাহ তদারকি করছে। ছবি : সময়ের আলো
পটুয়াখালী পৌরসভা নিয়ন্ত্রিত কেন্দ্রীয় ঈদগাহে একসঙ্গে ১০ হাজার মুসল্লির ঈদুল ফিতরের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। প্যান্ডেল নির্মাণ ও সাজসজ্জাসহ ইতোমধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে পৌরসভা। 

শুক্রবার (২০ মার্চ) দুপুরে পৌর প্রশাসক, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা দফায় দফায় সব কাজ তদারকি করছেন।

ঈদের দিন বৈরী আবহাওয়া থাকলেও মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন সেজন্য ঈদগাহের প্যান্ডেলের উপরে এবং চারপাশে ত্রিপল দেওয়া হয়েছে।



পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা রাখা হয়েছে। মুসুল্লিদের নিরাপত্তায় ঈদগাহের ভিতরে ও বাইরে বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। এবারে ঈদগাহে যাতে ১০ হাজারের বেশি মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন সেজন্য ঈদগাহের বাইরেও প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। মানুষ যাতে ঈদের দিনে যানজটমুক্ত ভাবে চলাচল করতে পারে সেজন্য বিভিন্ন রাস্তাকে ওয়ান ওয়ে করে দেওয়া হচ্ছে। আনন্দ বিনোদনের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। 

সর্বোপরি পটুয়াখালী পৌর শহরের মানুষ এবার ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবে। এদিকে শহরের চরপাড়ায় জেলা প্রশাসক ঈদগাহ, মডেল মসজিদ সংলগ্ন অস্থায়ী ঈদগাহ এবং মির্জাগঞ্জ ইয়ার উদ্দিন খলিফার মাজার সংলগ্ন ঈদগাহে আরও তিনটি বড় জামাত অনুষ্ঠিত হবে। জেলার বিভিন্ন ঈদগাহে ৫১১টি এবং বিভিন্ন মসজিদে ১৭৪১টি ঈদের জামাত অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ঈদের জামাত  পটুয়াখালী  কেন্দ্রীয় ঈদগাহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: