ছবি তোলা নিয়ে ঈদের জামাত শেষে সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ছবি তোলাকে কেন্দ্র করে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঈদের জামাত শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে

2026-03-21T17:57:28+00:00
2026-03-21T18:35:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ছবি তোলা নিয়ে ঈদের জামাত শেষে সংঘর্ষ, আহত ৩০
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৫:৫৭ পিএম  আপডেট: ২১.০৩.২০২৬ ৬:৩৫ পিএম
ঈদের জামাত শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি : সময়ের আলো
ছবি তোলাকে কেন্দ্র করে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঈদের জামাত শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

শনিবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াগাঁও গ্রামের আব্দুর রবের কলেজ পড়ুয়া মেয়ে এবং ভাগনীর ছবি ও ভিডিও ধারণ করেন স্থানীয় ফিরোজ মিয়া পক্ষের কয়েকজন যুবক। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে ঈদুল ফিতরের নামাজ শেষে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষের লোকজন। এতে ৩০ জন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


খবর পেয়ে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এফআর


  বিষয়:   হবিগঞ্জ  ছবি  ঈদের জামাত  শেষে  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: