‘যুদ্ধ বন্ধে কোনো আলোচনা হয়নি, চোরাবালিতে আটকে গেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ বলেছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাই হয়নি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চোরাবালিতে আটকে গেছে।সোমবার (২৩

2026-03-24T11:22:36+00:00
2026-03-24T11:22:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘যুদ্ধ বন্ধে কোনো আলোচনা হয়নি, চোরাবালিতে আটকে গেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১১:২২ এএম 
ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ। ছবি : সংগৃহীত
ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ বলেছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাই হয়নি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চোরাবালিতে আটকে গেছে।

সোমবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টে ইরানি স্পিকার লেখেন, ইরান যুদ্ধ শুরু করে এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চোরাবালিতে আটকে পড়েছে। তা থেকে উত্তরণের পথ খুঁজছে তারা।


তার অভিযোগ— আন্তর্জাতিক তেলের বাজারকে প্রভাবিত করতে ভুয়া খবর ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এসময় আগ্রাসনকারীদের শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত লড়াই চলবে বলেও হুঁশিয়ারি দেন কালিবাফ। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত সরকারের সব কর্মকর্তা, সর্বোচ্চ নেতা ও জনগণের পাশে থাকবে বলেও জানান তিনি।

সময়ের আলো/কেএইচও 


  বিষয়:   ইরান  পার্লামেন্টে  স্পিকার  বাঘের কালিবাফ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: