৩ হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে প্রায় ৩ হাজার লিটার ডিজেল মজুদ করে রাখার অপরাধে আবুল হোসেন নামে এক তেল ব্যবসায়ীকে ২০ হাজার

2026-03-29T14:27:05+00:00
2026-03-29T14:27:05+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
৩ হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ২:২৭ পিএম 
তেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে প্রায় ৩ হাজার লিটার ডিজেল মজুদ করে রাখার অপরাধে আবুল হোসেন নামে এক তেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার।

শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস এলাকায় মেসার্স এম এস ফিলিং স্টেশন সংলগ্ন বাবর আলী মার্কেটে আবুল হোসেনের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ।


নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার বলেন, ‘শনিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করা হয়েছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ডিজেল মজুদের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত তেল ন্যায্যমূল্যে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়।’

এ সময় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   তেল মজুদ  ব্যবসায়ী  জরিমানা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: