অধিবেশনকে সামনে রেখে সরকারি ও বিরোধী দলীয় এমপিদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে আলাদা বৈঠক করেছেন সরকারি এবং বিরোধী দলীয় সংসদ সদস্যরা।রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ

2026-03-29T15:11:13+00:00
2026-03-29T15:11:13+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
অধিবেশনকে সামনে রেখে সরকারি ও বিরোধী দলীয় এমপিদের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৩:১১ পিএম 
জাতীয় সংসদ ভবন। সংগৃহীত ছবি
জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে আলাদা বৈঠক করেছেন সরকারি এবং বিরোধী দলীয় সংসদ সদস্যরা।

রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুলতবি অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

অন্যদিকে অধিবেশন শুরুর আগে দুপুর দেড়টায় শুরু হয় সরকারি দলের সংসদীয় সভা। এতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


সভার আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন এখনো চূড়ান্ত হয়নি।

এছাড়া বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন, যে ২৪টি অধ্যাদেশে এখনো ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে আজ বিশেষ কমিটিতে আলোচনা হবে।

প্রায় ১৩ দিন পর আজ আবারও বসতে যাচ্ছে সংসদের প্রথম অধিবেশন।

সময়ের আলো/আআ


  বিষয়:   অধিবেশন  সরকার  বিরোধী  দল  বৈঠক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: