ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, হরমুজ প্রণালী বৈশ্বিক তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এই পথ কেবল সেসব জাহাজের জন্য উন্মুক্ত রাখা হচ্ছে, যেগুলো ‘আগ্রাসীদের নয় এবং তাদের সঙ্গে সম্পর্কিতও নয়’। খবর বিবিসির।
টিভি চ্যানেল নিউজরুম আফ্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের পর’ জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হবে।
ছড়িয়ে পড়া সংঘাত প্রসঙ্গে ইসমাইল বাঘাই বলেন, ইরান যুদ্ধ, আলোচনার পর্ব, যুদ্ধবিরতি— এমন এক দুষ্টচক্র’ সহ্য করবে না।
আরও পড়ুন
গত জুন মাসে ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়।
এ বিষয়ে বাঘাই বলেন, তারা বললো চলুন থামি, আমরা থামলাম। আর ৯ মাস পর তারা আবার (যুদ্ধ) শুরু করল।
সময়ের আলো/আআ