যুক্তরাষ্ট্রকে আল্টিমেটামের ভাষা ব্যবহারে সতর্ক করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানকে হুমকি দেওয়ার এক পোস্টে অশালীন ভাষা ব্যবহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এমন ভাষা ব্যবহারের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক

2026-04-06T02:30:18+00:00
2026-04-06T02:42:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রকে আল্টিমেটামের ভাষা ব্যবহারে সতর্ক করল রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ২:৩০ এএম  আপডেট: ০৬.০৪.২০২৬ ২:৪২ এএম
সের্গেই ল্যাভরভ। সংগৃহীত ছবি
ইরানকে হুমকি দেওয়ার এক পোস্টে অশালীন ভাষা ব্যবহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এমন ভাষা ব্যবহারের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আলজাজিরা। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির শীর্ষ কূটনীতিক সের্গেই ল্যাভরভ টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে কথা বলেছেন।

মন্ত্রণালয় জানায়, ল্যাভরভ আশা প্রকাশ করেন, চলমান যুদ্ধ পরিস্থিতি প্রশমনে নেওয়া উদ্যোগগুলো ইতিবাচক ফল দেবে। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ‘আলটিমেটামের ভাষা’ পরিত্যাগ করে পরিস্থিতিকে আবার আলোচনার পথে ফিরিয়ে আনে, তবে তা সংকট নিরসনে সহায়ক হবে।


রুশ মন্ত্রণালয় আরও জানায়, দুই দেশই জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ সব পক্ষকে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে, যা রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের অবশিষ্ট সুযোগগুলোকে নষ্ট করতে পারে।

এর আগে এক পোস্টে ট্রাম্প অশালীন ভাষা ব্যবহার করে বলেন, মঙ্গলবার হবে বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন-ইরানে এমন কিছু ঘটবে, যা আগে কখনো দেখা যায়নি। প্রণালি খুলে দাও, না হলে নরকে বসবাস করবে, দেখে নিও।

সময়ের আলো/আআ




  বিষয়:   যুক্তরাষ্ট্র  আল্টিমেটাম  ভাষা  ব্যবহার  সতর্ক  রাশিয়া 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: