ইরানি সংবাদমাধ্যম গুলোর এক হাত নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সংবাদ পরিবেশনের ধরন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক সংবাদমাধ্যমের কড়া সমালোচনা করেছেন।তার

2026-04-12T05:23:14+00:00
2026-04-12T05:23:14+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানি সংবাদমাধ্যম গুলোর এক হাত নিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:২৩ এএম 
সংগৃহীত ছবি
ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সংবাদ পরিবেশনের ধরন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক সংবাদমাধ্যমের কড়া সমালোচনা করেছেন। তার অভিযোগ, কিছু গণমাধ্যম এমনভাবে খবর প্রকাশ করছে যাতে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে পিছিয়ে পড়ছে বা দুর্বল অবস্থায় আছে। তবে বাস্তবতা এর সঙ্গে মিলছে না বলে তিনি দাবি করেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কিছু সংবাদমাধ্যম হয় বাস্তবতা থেকে দূরে সরে গেছে, নয়তো ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সামরিক শক্তির বড় অংশ ধ্বংস করেছে। 


তিনি আরও বলেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনীসহ বিভিন্ন প্রতিরক্ষা অবকাঠামো প্রায় অচল হয়ে গেছে এবং দেশটির শীর্ষ নেতৃত্বের অনেকেই নিহত হয়েছেন।

ট্রাম্প বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুব শিগগিরই আবার খুলে দেওয়া হবে বলে তিনি আশা করছেন। 

তার মতে, তেল পরিবহন পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং তেলবাহী জাহাজগুলো যুক্তরাষ্ট্রের দিকে চলাচল শুরু করেছে।

তবে এসব অগ্রগতির পরও কিছু সংবাদমাধ্যম এমন চিত্র দিচ্ছে, যেন যুক্তরাষ্ট্র এই সংঘাতে পিছিয়ে আছে এমন অভিযোগও করেন তিনি। 

তিনি বলেন, এ ধরনের সংবাদ জনসাধারণকে বিভ্রান্ত করছে।

যদিও ট্রাম্প সংবাদমাধ্যমের সমালোচনা করেছেন, কিন্তু তিনি নির্দিষ্ট করে কোন কোন গণমাধ্যম ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে তা উল্লেখ করেননি।
  বিষয়:   ইরান  ইসরাইল  যুক্তরাষ্ট্র  সংবাদ  গণমাধ্যম 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: