টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান; হাম ও উপসর্গ নিয়ে একমাসে প্রাণ গেল ১৯৮ শিশুর; কী কথা হলো ইসরায়েল-লেবানন বৈঠকে; লোহিত সাগরসহ ৩ উপসাগর বন্ধের হুঁশিয়ারি ইরানের; ‘মোসাদ সংশ্লিষ্ট’ ৩৫ জনকে গ্রেফতার করেছে ইরান; ‘আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম’: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার; বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র-সহ আজকে দিনভর আলোচিত ছিল বেশ কিছু খবর।
সময়ের আলোর পাঠকদের জন্য বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত এ রকম সাতটি উল্লেখযোগ্য খবর তুলে ধরা হলো-
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত পড়তে
ক্লিক করুন
হাম ও উপসর্গ নিয়ে একমাসে প্রাণ গেল ১৯৮ শিশুর
মাত্র একমাসের মধ্যে হাম ও উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে দেশের ১৯৮ শিশু। যার বড় অংশের মৃত্যু হয়েছে রাজধানী ঢাকায়। এমনকি গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুর মধ্যে তিনজনই ঢাকার। বিস্তারিত পড়তে
ক্লিক করুন
কী কথা হলো ইসরায়েল-লেবানন বৈঠকে
দীর্ঘ ৩৩ বছর পর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সরাসরি বৈঠক করেছে ইসরায়েল ও লেবানন। মঙ্গলবার (১৪ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দফতরে রাষ্ট্রদূত পর্যায়ের শান্তি আলোচনা শেষে এক বিবৃতিতে জানানো হয়, সরাসরি আলোচনা শুরুর বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। বিস্তারিত পড়তে
ক্লিক করুন
লোহিত সাগরসহ ৩ উপসাগর বন্ধের হুঁশিয়ারি ইরানের
ইরান হুঁশিয়ারি দিয়েছে যে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর, লোহিত সাগর এবং ওমান উপসাগরে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হতে পারে। বিস্তারিত পড়তে
ক্লিক করুন
‘মোসাদ সংশ্লিষ্ট’ ৩৫ জনকে গ্রেফতার করেছে ইরান
ইরান জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা বিভিন্ন অভিযানে মোট ৩৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত কয়েকজনকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা হয়েছে। বিস্তারিত পড়তে
ক্লিক করুন
‘আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম’: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার
আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশের নেতৃত্বই টিপাইমুখ বাঁধ নিয়ে ‘সর্বনাশ ডেকে এনেছিল’ বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিস্তারিত পড়তে
ক্লিক করুন
বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের শিশুদের জন্য ২ কোটি ১৯ লাখের বেশি হাম-রুবেলা টিকা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বিস্তারিত পড়তে
ক্লিক করুন
/ইউএমএইচ