দুবাইতে চালু হচ্ছে ইলেকট্রিক বাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দুবাইতে চালু হচ্ছে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস। ২০২৬ সালের মধ্যে শহরটিতে ৭৩৫টি ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ।দুবাইয়ের সড়ক ও পরিবহন

2026-05-03T16:40:47+00:00
2026-05-03T16:40:47+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
দুবাইতে চালু হচ্ছে ইলেকট্রিক বাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৪:৪০ পিএম 
ছবি : সংগৃহীত
দুবাইতে চালু হচ্ছে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস। ২০২৬ সালের মধ্যে শহরটিতে ৭৩৫টি ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ।

দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ) জানিয়েছে, এই নতুন বাস বহর ধাপে ধাপে যুক্ত করা হবে। এখন পর্যন্ত দুবাইয়ে মাত্র ৪০টি বৈদ্যুতিক বাস চলাচল করছে।

Advertisement
এছাড়া হাইড্রোজেনচালিত যানবাহনও ব্যবহারের পরিকল্পনা রয়েছে। নতুন বাস চালুর জন্য আল কুয়োজ, আল রুওয়াইয়া, লেহবাব, বিজনেস বে এবং জেবেল আলীসহ পাঁচটি ডিপোতে চার্জিং অবকাঠামো প্রস্তুত করা হয়েছে। 

ডিপোগুলোতে ৩৬০ কিলোওয়াট ক্ষমতার মোট ৩২টি উচ্চ ক্ষমতাসম্পন্ন চার্জার পয়েন্ট স্থাপন করা হয়েছে।

ইতোমধ্যে একটি নতুন বৈদ্যুতিক বাস 'এফ-১৩' রুটে চালু হয়েছে। এটি একবার চার্জে প্রায় ৩৭০ কিলোমিটার চলতে পারে এবং ৪৭০ কিলোওয়াট-ঘণ্টা ব্যাটারিতে চালিত।


কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের আরাম ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   দুবাই  আরব আমিরাত  ইলেকট্রিক  বাস 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: