বিয়ে ও সন্তান নিয়ে ভক্তের প্রশ্নে ক্ষোভ প্রভার

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলী প্রশ্ন- বিশেষ করে বিয়ে ও সন্তান প্রসঙ্গ কতটা অস্বস্তিকর হতে পারে, সে বিষয়টি নতুন করে সামনে

2026-05-06T15:01:04+00:00
2026-05-06T15:01:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
বিয়ে ও সন্তান নিয়ে ভক্তের প্রশ্নে ক্ষোভ প্রভার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৩:০১ পিএম 
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি : সংগৃহীত
ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলী প্রশ্ন- বিশেষ করে বিয়ে ও সন্তান প্রসঙ্গ কতটা অস্বস্তিকর হতে পারে, সে বিষয়টি নতুন করে সামনে আনলেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এক ভিডিও বার্তায় তিনি সরাসরি ভক্তদের উদ্দেশে এমন প্রশ্ন করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

প্রভা বলেন, ভক্তদের সঙ্গে হঠাৎ কোথাও দেখা হলে সেটি একটি আনন্দের মুহূর্ত হতে পারে। কিন্তু সেই মুহূর্তেই যদি কেউ ব্যক্তিগত সীমা লঙ্ঘন করে বিয়ে বা সন্তান নিয়ে প্রশ্ন করেন, তখন তা অস্বস্তিকর ও অসম্মানজনক হয়ে ওঠে। তার ভাষায়, এটি কেবল কৌতূহল নয়, বরং ব্যক্তিগত পরিসরে অনধিকার প্রবেশ।

তিনি স্পষ্ট করে জানান, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন বিয়ে, জন্ম বা মৃত্যু মানুষের নিয়ন্ত্রণে নয়। এগুলো সৃষ্টিকর্তার হাতে নির্ধারিত। তাই এসব বিষয়ে অযাচিত প্রশ্ন তোলা অপ্রাসঙ্গিক এবং অনেক সময় কষ্টদায়কও হতে পারে।
আরও পড়ুন

নিজের অভিজ্ঞতার কথা ইঙ্গিত করে এই অভিনেত্রী বলেন, মানুষের চোখে যা দেখা যায়, তার বাইরেও প্রত্যেকের জীবনে অজানা সংগ্রাম থাকে। সে জায়গা থেকে কাউকে বিচার করা বা ব্যক্তিগত প্রশ্ন করা উচিত নয়। তিনি মনে করেন, একজন মানুষের জীবনের বাস্তবতা বোঝা না গেলে অন্তত সেই জায়গাটুকু সম্মান করা জরুরি।

প্রভা আরও বলেন, আধুনিক জীবনযাপন বা ক্যারিয়ারমুখী নারীদের নিয়েও সমাজে নানা ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন, তারা সংসার বা সন্তান চান না- যা মোটেও সত্য নয়। বরং প্রত্যেক নারীই নিজের মতো করে একটি পরিপূর্ণ জীবনের স্বপ্ন দেখেন।

এএডি/


  বিষয়:   বিয়ে  সন্তান  ভক্ত  প্রশ্ন  ক্ষোভ  প্রভা  অভিনেত্রী  সাদিয়া জাহান প্রভা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: