হাসপাতাল-অ্যাম্বুলেন্স-সাংবাদিকদের লক্ষ্য করে হামলার কঠোর সমালোচনা ইইউর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সংকট ব্যবস্থাপনা প্রধান হাদজা লাহবিব ইসরায়েলের হামলা নিয়ে কড়া মন্তব্য করেছেন। তিনি বলেছেন, হাসপাতাল, অ্যাম্বুলেন্স এবং সাংবাদিকদের

2026-05-09T23:36:38+00:00
2026-05-09T23:36:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হাসপাতাল-অ্যাম্বুলেন্স-সাংবাদিকদের লক্ষ্য করে হামলার কঠোর সমালোচনা ইইউর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১১:৩৬ পিএম 
বাহরাইনের রাজধানী মানামার একটি সড়কে যানবাহন চলাচল করছে। সংগৃহীত ছবি
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সংকট ব্যবস্থাপনা প্রধান হাদজা লাহবিব ইসরায়েলের হামলা নিয়ে কড়া মন্তব্য করেছেন। তিনি বলেছেন, হাসপাতাল, অ্যাম্বুলেন্স এবং সাংবাদিকদের ওপর হামলার কোনো “যুক্তি থাকতে পারে না”।

লাহবিব লেবানন সফরের দ্বিতীয় দিনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি দক্ষিণ লেবাননের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এবং হিজবুল্লাহ পাল্টা আক্রমণ চালাচ্ছে। 

তিনি বলেন, মানবিক ত্রাণ সহায়তা প্রস্তুত থাকলেও অনেক সময় তা মানুষের কাছে পৌঁছাতে পারছে না। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। 

তার ভাষায়, আমাদের পূর্ণ প্রবেশাধিকার দরকার, ত্রাণ সহায়তার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন পুরোপুরি মেনে চলতে হবে। ত্রাণ যদি মানুষের কাছে পৌঁছাতে না পারে, তাহলে তা জীবন বাঁচাতে পারবে না। 


লাহবিব আরও বলেন, হাসপাতাল ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে এবং সাংবাদিকদেরও আক্রমণের শিকার হতে হচ্ছে, যারা শুধু তাদের দায়িত্ব পালন করছেন। তিনি এটিকে সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।

এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৭ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে তারপরও ইসরায়েলি হামলা বন্ধ হয়নি বলে অভিযোগ করা হচ্ছে।

এছাড়া ইসরায়েলি সেনারা লেবানন সীমান্ত বরাবর প্রায় ১০ কিলোমিটার এলাকার ভেতরে অবস্থান করছে এবং সাধারণ মানুষকে এলাকায় না ফেরার জন্য সতর্ক করছে।

লাহবিব জোর দিয়ে বলেন, এই ধরনের পরিস্থিতিতে আইন মানা বাধ্যতামূলক এবং কোনো অবস্থাতেই বেসামরিক স্থাপনা ও গণমাধ্যম কর্মীদের লক্ষ্যবস্তু করা গ্রহণযোগ্য নয়।


/ইউএমএইচ





  বিষয়:   ইইউ  হাসপাতাল-অ্যাম্বুলেন্স-সাংবাদিক  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: