খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মো. সোহেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (২৩ মে) বিকেল

2026-05-23T19:10:08+00:00
2026-05-23T19:10:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:১০ পিএম 
প্রতীকী ছবি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মো. সোহেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দীঘিনালা-মেরুং সড়কের বেতছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ সংঘর্ষে চারজন আহত হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মো. সোহেলকে মৃত ঘোষণা করেন। নিহত সোহেল উপজেলার মধ্য বেতছড়ি গোরস্থানপাড়া এলাকার বাসিন্দা।


দুর্ঘটনায় আহত বাকি তিনজন হলো- সাদিয়া মনি, তাসলিমা খাতুন ও আব্দুল কাদির। তারা বর্তমানে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের সবার বাড়িও বেতছড়ি এলাকায় বলে জানা গেছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/মহু


  বিষয়:   খাগড়াছড়ি  সড়ক  দুর্ঘটনা  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: