সিলেটে কখন কোথায় ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেটে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় অনুষ্ঠাতব্য এ জামাতে

2026-05-27T13:07:54+00:00
2026-05-27T14:07:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সিলেটে কখন কোথায় ঈদের জামাত
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ১:০৭ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৬ ২:০৭ পিএম
শাহী ঈদগাহের প্রধান ফটক। ছবি : সময়ের আলো
সিলেটে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় অনুষ্ঠাতব্য এ জামাতে নামাজের আগে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান। আর ইমামতি করবেন মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।

নগরীর হজরত শাহজালাল রহ. দরগাহ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা হুজাইফা হোসাইন চৌধুরী। আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

সরকারি আলীয়া মাদরাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৭টায়। ইমামতি করবেন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। এখানে নারী ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থাও রাখা হয়েছে।


এদিকে নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৬টায়। এছাড়া শাহপরান রহ. মাজার মসজিদে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

অন্যদিকে, কালিঘাটস্থ হজরত শাহচট রহ. জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৬টায়।

সিলেটের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদ জামাতকে ঘিরে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। নিরাপত্তা ও মুসল্লিদের সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   সিলেট  ঈদের জামাত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: