সিলেটে ঈদের জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

বৃষ্টি উপেক্ষা করে মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ ও ত্যাগের আদর্শে সিলেট জেলা ও মহানগর এলাকায় ২ হাজার ৭০৬টি ঈদগাহ

2026-05-28T09:54:39+00:00
2026-05-28T09:58:23+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সিলেটে ঈদের জামাত অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৯:৫৪ এএম  আপডেট: ২৮.০৫.২০২৬ ৯:৫৮ এএম
ছবি : সময়ের আলো
বৃষ্টি উপেক্ষা করে মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ ও ত্যাগের আদর্শে সিলেট জেলা ও মহানগর এলাকায় ২ হাজার ৭০৬টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহানগরীর শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতের আগে বয়ান পেশ করেন মুফতি মাওলানা জুনেদ আহমদ আনসারী।
Advertisement
আরও পড়ুন

ঈদের জামাতে অংশ নেন সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান।

এসময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের জন্য দোয়া করা হয়। মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে ধর্মপ্রাণ মুসল্লিরা। পরে সামর্থ্যবান মুসল্লিরা কোরবানি সম্পন্ন করেন।

এএডি/
  বিষয়:   সিলেট  ঈদ  জামাত  অনুষ্ঠিত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: