বাংলাদেশের মাটিতে এসে পৌঁছাল অস্ট্রেলিয়া

সময়ের আলো ডেস্ক

খেলা

এবার সাদা বলের দুই ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশে এসেপৌঁছেছেঅস্ট্রেলিয়া।শুক্রবার (৫ জুন) বিকেলে সফরকারী দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ

2026-06-05T21:56:52+00:00
2026-06-05T21:56:52+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
খেলা
বাংলাদেশের মাটিতে এসে পৌঁছাল অস্ট্রেলিয়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৯:৫৬ পিএম   (ভিজিট : ৬)
সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত
এবার সাদা বলের দুই ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া। 

শুক্রবার (৫ জুন) বিকেলে সফরকারী দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া একে অপরের মুখোমুখি হবে।

অস্ট্রেলিয়ার স্কোয়াডে নিয়মিত কয়েকজন সিনিয়র ক্রিকেটার না থাকলেও দলটি যে যথেষ্ট শক্তিশালী, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তারকা বোলার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড এ সিরিজে নেই। তবে বিকল্প খেলোয়াড়দের নিয়েই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল গঠন করেছে অস্ট্রেলিয়া।

এদিকে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক হয়ে এসেছেন মোসাদ্দেক হোসেন। এ অলরাউন্ডার প্রায় সাড়ে তিন বছর পর জাতীয় দলে ডাক পেল। অন্যদিকে সাম্প্রতিক সিরিজে দলে থাকা আফিফ হোসেন এবং মাহিদুল ইসলাম অংকন জায়গা হারিয়েছেন।

শনিবার থেকে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ জুন। পরবর্তী দুটি ওয়ানডে হবে ১১ ও ১৪ জুন।


ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি পর্বের জন্য দলগুলো যাবে চট্টগ্রামে। সেখানে ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশের মাটিতে দুই দলের এ লড়াই ঘিরে ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

দুই ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কপার কনলি, বেন ডারউইশ, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেম্যান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভীর সাঙ্ঘা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।

/কেএইচও


  বিষয়:   বাংলাদেশ  অস্ট্রেলিয়া 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: