চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে বিশ্বকাপ ট্রফির সঙ্গে?

সময়ের আলো ডেস্ক

খেলা

ফুটবল বিশ্বকাপ শুধু শিরোপার লড়াই নয়, এর সঙ্গে যুক্ত থাকে বিপুল অর্থনৈতিক পুরস্কারও। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে তাই চ্যাম্পিয়ন দলসহ

2026-06-09T12:37:26+00:00
2026-06-09T12:37:26+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
খেলা
চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে বিশ্বকাপ ট্রফির সঙ্গে?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
ফুটবল বিশ্বকাপ শুধু শিরোপার লড়াই নয়, এর সঙ্গে যুক্ত থাকে বিপুল অর্থনৈতিক পুরস্কারও। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে তাই চ্যাম্পিয়ন দলসহ প্রতিটি অংশগ্রহণকারী দলের প্রাইজমানি নিয়ে বাড়ছে কৌতূহল। প্রশ্ন একটাই- সোনায় মোড়ানো ট্রফির পাশাপাশি শিরোপাজয়ীরা ঠিক কত অর্থ ঘরে তুলবে?

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। ৩৯ দিনব্যাপী এই আসরে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড গড়বে। দল সংখ্যা বৃদ্ধি এবং ম্যাচ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মোট প্রাইজমানিও।

আয়োজকদের ঘোষণা অনুযায়ী এবারের টুর্নামেন্টে মোট প্রাইজমানির পরিমাণ দাঁড়িয়েছে ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৩২১ কোটি টাকা। এই অর্থ শুধু চ্যাম্পিয়ন দলই নয়, পুরো টুর্নামেন্টজুড়ে বিভিন্ন ধাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে।
আরও পড়ুন

সবচেয়ে বড় অংশ বরাদ্দ থাকছে শিরোপা জয়ের জন্য। বিশ্বকাপ জেতা দল পাবে ৫০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৩ কোটি টাকার সমান। রানার্সআপ দলের জন্য নির্ধারণ করা হয়েছে ৩৩ মিলিয়ন ডলার, তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২৯ মিলিয়ন ডলার এবং চতুর্থ হওয়া দল পাবে ২৭ মিলিয়ন ডলার।

নকআউট পর্বে উঠলেও থাকছে উল্লেখযোগ্য অর্থ পুরস্কার। কোয়ার্টার ফাইনালে পৌঁছানো প্রতিটি দল পাবে ১৯ মিলিয়ন ডলার করে। রাউন্ড অব ১৬-তে ওঠা দলগুলোর জন্য বরাদ্দ ১৫ মিলিয়ন ডলার। এমনকি রাউন্ড অব ৩২ থেকে বিদায় নেওয়া দলগুলোও পাবে ১১ মিলিয়ন ডলার করে।

গ্রুপ পর্বেই বিদায় নিলেও কোনো দলকে খালি হাতে ফিরতে হবে না। প্রতিটি অংশগ্রহণকারী দল পাবে ন্যূনতম ৯ মিলিয়ন ডলার।

এএডি/
  বিষয়:   চ্যাম্পিয়ন  দল  টাকা  বিশ্বকাপ  ট্রফি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: