আইএইচএফ ট্রফিতে ডাবল রানার্সআপ বাংলাদেশ, দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া প্রতিবেদক

খেলা

পল্টনস্থ শহিদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ

2026-06-14T21:18:52+00:00
2026-06-14T21:18:52+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
খেলা
আইএইচএফ ট্রফিতে ডাবল রানার্সআপ বাংলাদেশ, দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৯:১৮ পিএম   (ভিজিট : ৮)
টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০-উভয় বিভাগেই রানার্সআপ বাংলাদেশ। ছবি : সময়ের আলো
পল্টনস্থ শহিদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি। টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০—উভয় বিভাগেই রানার্সআপ হয়ে রৌপ্য (রূপা) জিতেছে স্বাগতিক বাংলাদেশ। 

অন্যদিকে, দুর্দান্ত পারফর্ম করে দুই বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে প্রতিবেশী দেশ ভারত। ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ।

রোববার (১৪ জুন) অনূর্ধ্ব-২০ বিভাগের হাইভোল্টেজ ফাইনালে ভারতকে শক্ত প্রতিরোধ জানাতে পারেনি বাংলাদেশ। ম্যাচটিতে বাংলাদেশকে ৪৮-২৭ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় ভারত। মাঠের লড়াইয়ে উচ্চতা, ফিটনেস, ট্যাকটিকস ও টেকনিক—সব দিক দিয়েই স্বাগতিকদের চেয়ে এগিয়ে ছিল ফেবারিট ভারতীয়রা।


বাংলাদেশের এই বড় হারের পেছনে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাতুল উদ্দিনের ইনজুরি (আঘাত) বড় প্রভাব ফেলেছে। ম্যাচ শেষে রাতুল বলেন, ডাক্তার আমাকে ১৫ দিনের সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। দলের প্রয়োজনে কষ্ট নিয়েই মাঠে নেমেছিলাম, কিন্তু ইনজুরির কারণে বল ঠিকমতো গ্রিপ করতে পারছিলাম না। তবে পুরো টুর্নামেন্টে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের পরবর্তী লক্ষ্য থাকবে আরও কঠোর অনুশীলন করে ভবিষ্যতে ভারতের মতো শক্তিশালী দলকে হারানো।

এদিকে অনূর্ধ্ব-১৮ বিভাগে রাউন্ড রবিন লিগের নিয়মে খেলা অনুষ্ঠিত হয়। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ৪৭-২৩ গোলের বড় ব্যবধানে আফগানিস্তানকে পরাজিত করে রানার্সআপ নিশ্চিত করে। তবে অন্য ম্যাচে মালদ্বীপকে ৪৯-২২ গোলে হারিয়ে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করে এই বিভাগেও চ্যাম্পিয়ন হয় ভারত।


টুর্নামেন্টে ভারতের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা তওসিফ রাসুল বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন অত্যন্ত চমৎকার একটি টুর্নামেন্ট আয়োজন করেছে। এখানকার আবাসন ব্যবস্থা, মেডিকেল সুবিধা, খাবারসহ সব ধরনের আতিথেয়তায় আমরা ভীষণ সন্তুষ্ট। এমন সুন্দর আয়োজনের জন্য বাংলাদেশকে অনেক ধন্যবাদ।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহাম্মেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সময়ের আলো/জোই


  বিষয়:   আইএইচএফ ট্রফি  রানার্সআপ  বাংলাদেশ  চ্যাম্পিয়ন  ভারত 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: