বিজিবি ও স্থানীয়দের হস্তক্ষেপে পুশইনে ব্যর্থ বিএসএফ

লালমনিরহাট সংবাদদাতা

সারাদেশ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও

2026-06-15T22:10:29+00:00
2026-06-15T22:10:29+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সারাদেশ
বিজিবি ও স্থানীয়দের হস্তক্ষেপে পুশইনে ব্যর্থ বিএসএফ
লালমনিরহাট সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১০:১০ পিএম   (ভিজিট : ৯)
ছবি : সময়ের আলো
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও স্থানীয়রা। রোববার রাতে এই পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে সীমান্তে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে।

৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক (এডি) আব্দুর রাজ্জাক সোমবার (১৫ জুন) সকালে বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টার তথ্য নিশ্চিত করেছেন।  

বিজিবি ও সীমান্ত সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৫ নম্বরের একদিকে পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের কালীরহাট সীমান্তের বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের মাথাভাঙ্গা থানার পানিশালা ও দাওয়ারিমারী সীমান্ত এলাকা। 

রোববার রাত ৯ টায় ওই সীমান্তের ভারতের কাঁটাতারের সাথে বসানো সার্চ লাইট বন্ধ করে দেয় বিএসএফ। এ সময় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাওয়ারিমারী ক্যাম্পের টহল দলের সদস্যরা ৩ থেকে ৫ জনকে কাঁটাতারের গেট (ফটক) দিয়ে বাংলাদেশের দিকে পুশইনের চেষ্টা করে।


এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যালিয়নের (তিস্তা-২) কালীরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা এ ঘটনা বুঝতে পেরে স্থানীয়দেরকে সাথে নিয়ে ওই সীমান্তের পাশে অবস্থান নেয়। বিজিবি ও স্থানীয়দের অবস্থানের কারণে বিএসএফ পরপর দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং পুশ ইনের জন্য আনা ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, তিনজন ব্যক্তিকে ভারতের অভ্যন্তর থেকে এনে কাঁটাতারের বেড়ার সার্চ লাইট বন্ধ করে গেইট দিয়ে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির সক্রিয় অবস্থানের কারণে কোনো পুশইনের ঘটনা ঘটেনি।

সময়ের আলো/আতা


  বিষয়:   বিজিবি  পুশইন  বিএসএফ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: