হবিগঞ্জে রাস্তা নিয়ে দফায় দফায় সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের বাহুবলে রাস্তা নিয়ে দফায় দফায় সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। নিহতরা হলেন সেলু মিয়া (৫০) এবং

2026-06-16T08:24:03+00:00
2026-06-16T08:24:03+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে রাস্তা নিয়ে দফায় দফায় সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৮:২৪ এএম   (ভিজিট : ১৩)
হবিগঞ্জে রাস্তা নিয়ে দফায় দফায় সংঘর্ষে। ছবি : সময়ের আলো
হবিগঞ্জের বাহুবলে রাস্তা নিয়ে দফায় দফায় সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। নিহতরা হলেন সেলু মিয়া (৫০) এবং হেলাল মিয়া (৪০)। 

সোমবার (১৫ জুন) বিকাল থেকে রাত পর্যন্ত সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত সেলু মিয়া উপজেলার আদিত্যপুর গ্রামের বাসিন্দা এবং হেলাল মিয়া হারিছপুরের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হারিছপুর থেকে আদিত্যপুরে নতুন বসতি গড়া কয়েকটি পরিবারের কবরস্থানের রাস্তায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত। এর জের ধরে সোমবার বিকালে হারিছপুরের মোশাহিদ মিয়া ও আদিত্যপুরের জাহিদ মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মীমাংসার উদ্যোগ নেয়।

আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সেলু মিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে রাত ১০টার দিকে গুরুতর আহত হেলাল মিয়াকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।


বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সময়ের আলোকে জানান, প্রথম দফার সংঘর্ষের পর রাত আটটায় উভয় পক্ষকে থানায় ডেকে মীমাংসার কথা ছিল। কিন্তু পুলিশ সরে যাওয়ার পর রাত ৭টার দিকে বাহুবল বাজারে দুই পক্ষ ফের সংঘর্ষে জড়ায়। এতে সেলু মিয়াসহ আরও কয়েকজন আহত হন। পরে সংঘর্ষ গ্রামেও ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   হবিগঞ্জে রাস্তা নিয়ে দফায় দফায় সংঘর্ষে নিহত ২ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: