জর্ডানের বিপক্ষে প্রথমার্ধ শেষে এগিয়ে অস্ট্রিয়া

সময়ের আলো ডেস্ক

খেলা

চলতি বিশ্বকাপে এশিয়ান দলগুলোর দারুণ পারফরম্যান্সে এখন পর্যন্ত টিকে ছিল অপরাজিত ধারা। তবে সেই ধারায় প্রথম ধাক্কা লাগার শঙ্কা তৈরি

2026-06-17T11:05:42+00:00
2026-06-17T11:05:42+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
খেলা
জর্ডানের বিপক্ষে প্রথমার্ধ শেষে এগিয়ে অস্ট্রিয়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:০৫ এএম   (ভিজিট : ২৩)
সংগৃহীত ছবি
চলতি বিশ্বকাপে এশিয়ান দলগুলোর দারুণ পারফরম্যান্সে এখন পর্যন্ত টিকে ছিল অপরাজিত ধারা। তবে সেই ধারায় প্রথম ধাক্কা লাগার শঙ্কা তৈরি হয়েছে নবাগত জর্ডানের ম্যাচে।

সান ফ্রান্সিসকোর বে অ্যারেনায় বুধবার (১৭ জুন) গ্রুপ জে’র দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হয় বিশ্বকাপে অভিষেক করা জর্ডান। ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে তারা।
আরও পড়ুন

প্রথম থেকেই ম্যাচে আক্রমণাত্মক ছিল ইউরোপিয়ান দল অস্ট্রিয়া। ধারাবাহিক চাপের ফল আসে ২১তম মিনিটে। রোমানো শ্মিটের করা একমাত্র গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া, যা প্রথমার্ধ শেষ হওয়া পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয় তারা।

অন্যদিকে বিশ্বমঞ্চে প্রথম ম্যাচ খেলতে নামা জর্ডান শুরুতে কিছুটা নার্ভাস থাকলেও ধীরে ধীরে খেলায় ফেরার চেষ্টা করে। তবে গোল শোধ করার মতো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি এশিয়ার নবাগত এই দলটি।

প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকলেও এখনও ম্যাচে ফেরার সুযোগ রয়েছে জর্ডানের সামনে।

এএডি/


  বিষয়:   জর্ডান  বিপক্ষ  প্রথমার্ধ  শেষ  অস্ট্রিয়া 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: