মহারাষ্ট্রে মন্দিরের নির্মাণাধীন ছাদ ধসে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের মহারাষ্ট্র রাজ্যে একটি মন্দিরের নির্মাণাধীন ছাদ ধসে অন্তত চারজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অন্তত ২০ জন দর্শনার্থী আটকা

2026-06-20T21:23:47+00:00
2026-06-20T21:39:12+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মহারাষ্ট্রে মন্দিরের নির্মাণাধীন ছাদ ধসে নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:২৩ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ৯:৩৯ পিএম
মহারাষ্ট্রের পারভানি জেলার যশওয়াড়ি মন্দিরে নির্মাণকাজ চলাকালে গর্ভগৃহের সামনের ছাদ ধসে পড়ে।। ছবি : সংগৃহীত
ভারতের মহারাষ্ট্র রাজ্যে একটি মন্দিরের নির্মাণাধীন ছাদ ধসে অন্তত চারজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অন্তত ২০ জন দর্শনার্থী আটকা পড়েছেন বলে জানা গেছে। খবরটি জানিয়েছে এনডিটিভি।

শনিবার (২০ জুন) বিকেলে মহারাষ্ট্রের পারভানি জেলার যশওয়াড়ি মন্দিরে নির্মাণকাজ চলাকালে গর্ভগৃহের সামনের অংশের ছাদ ধসে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, মন্দিরের গর্ভগৃহের সামনের ছাদ ধসের পর তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে প্রশাসন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে।


আহতদের পারভানি জেলা সিভিল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। মন্দিরটি ছত্রপতি সম্ভাজিনগর থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে যশওয়াড়ি গ্রামে অবস্থিত।

একজন পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, দুপুর সাড়ে ৩টার দিকে মন্দিরের ‘সভা-মণ্ডপ’ (বাইরের হল)-এর ভিত্তিপ্রস্তর ধসে পড়ে। পরে পুলিশ ও জেলা প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
 
সময়ের আলো/আরবিএন 




  বিষয়:   ভারত  মহারাষ্ট্র  মন্দির 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: